ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

১৭ বছর পর জুটি বেঁধেছেন অক্ষয় কুমার ও সাইফ আলি খান!

ads

‘তাশান’ সিনেমাতে কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন সাইফ আলী খান ও কারিনা কাপুর, আর সেই ঘটনার একমাত্র সাক্ষী ছিলেন অক্ষয় কুমার। স্বভাবতই অক্ষয় এবং সাইফের যে গভীর বন্ধুত্ব রয়েছে তা বলাই বাহুল্য।সেই সিনেমার পর আবার একসঙ্গে পর্দায় আসছেন বলিউডের আনাড়ি এবং খিলাড়ি। প্রায় ১৭ বছর পর প্রিয়দর্শনের ছবির মাধ্যমে রিইউনিয়ন হতে চলেছে এই দুই তারকার। প্রিয়দর্শনের ছবি মানেই যে তাতে অনাবিল আনন্দ থাকবে সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

শনিবার অক্ষয় ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে সাইফ এবং প্রিয়দর্শন আড্ডায় মজেছেন, অক্ষয়ের হাতে ধরা রয়েছে আগামী ছবির ক্ল্যাপবোর্ড, যার সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে গেছে অক্ষয়ের টি-শার্টে লেখা সেইন্ট লেখার রঙ।


অক্ষয়ের জামা দেখে প্রিয়দর্শন মজা করে বলেন, সাইফের এটা পরা উচিত আর অক্ষয়ের ক্ল্যাপবোর্ড ধরে রাখা উচিত। পরিচালকের মুখে এই কথা শুনে অক্ষয় বলেন, ‘তুমি কতটুকু জানো, ও একটা শয়তান। সঙ্গে সঙ্গে সাইফ বলে ওঠেন, ‘ভেতরে।’ দুই তারকার কথা শুনে প্রিয়দর্শনও হাসতে হাসতে বলেন, ‘যাই হোক আমি দুটো শয়তানের সঙ্গে কাজ করছি।’


এরপরেই প্রিয়দর্শনের দিকে ইঙ্গিত করে অক্ষয় বলেন, ‘তুমি কি এই শয়তানটার কথা জানো? সাইফ বলেন, আমি কিন্তু এই শয়তানটাকে খুব ভালো করে চিনি।’ তিনজনের মধ্যে এই ভাবেই চলতে থাকে খুনসুটি। ভিডিও শেয়ার করে অক্ষয় লেখেন, আমরা সবাই একটু একটু শয়তান, কেউ ওপর থেকে সাধু আবার কেউ ভেতর থেকে হ্যায়ওয়ান।’


সাইফের কথা উল্লেখ করে অক্ষয় লেখেন, ‘১৮ বছর পর একসঙ্গে কাজ করতে পেরে দারুণ লাগছে। আসুন এবার একসঙ্গে শয়তানি শুরু করি।’

ads
ads
ads

Our Facebook Page